ফের চিনের কয়লা খনিতে দুর্ঘটনা, নিহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের কয়লা খনিতে  ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে  উত্তর-পূর্ব চিনের হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে। দুর্ঘটনার  জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন শ্রমিক  এবং  আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার বিকেলে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে কুনিউয়ান খনিতে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশ শানসিতে এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের নভেম্বরে হেইলংজিয়াংয়ের আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছিল । এছাড়াও  চলতি বছরের ফেব্রুয়ারিতে চিনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি কয়লা খনিতে ধসে অন্তত ৫৭ জন নিখোঁজ হন। ইনার মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলীয় আলক্সা লীগ এলাকায় এই খনি দুর্ঘটনা ঘটে। 

গত কয়েক দশকে চিনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলেও বারবার উঠে আসছে দুর্ঘটনার খবরও। তবে বারবার  এমন কেন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয় কেন বারংবার এই ঘটনা ঘটার পর প্রশাসন সতর্ক হচ্ছে না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়