কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে কিছুক্ষণের মধ্যে ঢেকে আসছে দুর্যোগ। শুরু হবে প্রবল বৃষ্টিপাত। একইসঙ্গে বজ্রপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সর্তকতা জারি করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। বজ্রপাত শুরু হলে এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং পকেটে থাকা মোবাইল ফোন সম্পর্কে সতর্ক থাকতে সাবধান থাকার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর(Weather Department) ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আগামী দু থেকে তিন ঘণ্টা দক্ষিণবঙ্গের কলকাতা(Kolkata), হুগলি, উত্তর ২৪ পরগনা সহ পুরুলিয়া, নদিয়া জেলায় ঝড় – বৃষ্টি চলবে।এদিকে আকাশ কালো অন্ধকার করে আসার পর বৃষ্টিপাত শুরু হওয়ায় বিধান মার্কেটের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছ। নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে উত্তরবঙ্গের দিকে গেছে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়িতে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে আগাম সর্তকতা জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আবার উত্তরবঙ্গে(North Bengal) বাড়বে। দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির কারণে গরম কমলেও অস্বস্তি জারি থাকবে। বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। বৃষ্টি থেমে রোদ উঠলেই গরম এবং অস্বস্তি বাড়বে। সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে কলকাতা ও সংলগ্ন জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৮৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় ২৬ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০. ৩ মিলিমিটার।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার