টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি,টিকিয়াপাড়া: হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে অবৈধ দখল উচ্ছেদের বিরুদ্ধে পদক্ষেপ।মঙ্গলবার, টিকিয়াপাড়া(Tikiapara) বাইপাস বরাবর অবস্থিত অবৈধ বস্তি উচ্ছেদ করতে রেল প্রশাসন বুলডোজার(Buldozar) নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রেলের জমিতে নির্মিত বাড়িগুলিতে ১০০ টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছিল। কাছেই দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া-হাওড়া স্টেশন লাইন রয়েছে।প্রতি বছর বর্ষাকালে রেললাইনের পাশের বড় নালাগুলো সময়মতো পরিষ্কার না করার ফলে রেললাইনে জল জমে যায় । যা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায়।

রেল প্রশাসন জানিয়েছে যে, এই বর্ষা মরসুমে রেললাইনে(Rail Truck) জল জমা রোধ করতে বস্তিগুলো উচ্ছেদ করা হবে এবং নালাগুলো পরিষ্কার করা হবে।পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এদিকে বেশ কিছুক্ষণ পুলিশ অপেক্ষা করলেও কেউ নিজের থেকে যুক্তি সরিয়ে না নিলে এরপর নিয়ে আসা হয় বুলডোজার। একের পর এক ঝুপড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কিছু দোকান ছিল সেখানে ।সেগুলো ভেঙে দেওয়া হয়। এর আগেও নোটিস জারি করা হয়েছিল হাওড়া ,শিয়ালদা স্টেশনের পাশাপাশি দমদম , হাবড়া, যাদবপুরে অবৈধ উচ্ছেদ অভিযান করার জন্য রেলের তরফে।

এরপর সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেল। স্টেশন চত্বর থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়ায় যাত্রীদের একাংশ খুশি। তাদের মতে এর ফলে হকারদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। স্টেশন চত্বর আরও খোলামেলা হবে। ব্যস্ত সময় চলাফেরায় সমস্যা হবে না। তবে রেলের জমিতে ঝুপড়ি উচ্ছেদে প্রথম। বস্তির বাসিন্দাদের একাংশের অভিযোগ এইভাবে উচ্ছেদ অভিযান চালানো বেআইনি। তাদের মাথার ওপর ছাদ বর্ষার সময় কেড়ে নেওয়া হল।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?