মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি:  মোদি সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়ান। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কুরিয়েন তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। 

রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হয়েছে। তবে তার পর বিজেপি তাঁকে পুনরায় রাজ্যসভায় মনোনয়ন না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই পদত্যাগ করেছেন জর্জ কুরিয়েন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী কুরিয়েনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আরও পড়ুন: ‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

৬৫ বছর বয়সী কুরিয়েন কেরলমের কোট্টায়ামের বাসিন্দা। তিনি এই দক্ষিণী রাজ্যে বিজেপির ইউনিটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশায় আইনজীবী কুরিয়ান রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত মুখ । প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  কেরলম সফরের সময় প্রায়শই তাঁদের ভাষণ মালয়ালম ভাষায় অনুবাদ করতে দেখা যেত।  ২০২৪ সালে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি ১৯৮০ সালে বিজেপি গঠনের সময় থেকেই দলের সঙ্গে রয়েছেন। এর আগে তিনি রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় যুব মোর্চার জাতীয় সম্পাদক এবং দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের কেরলমের বিধানসভা নির্বাচনে, কুরিয়েন পুথুপল্লী আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রার্থী উম্মেন চান্ডির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তিনি বিজেপির প্রবীণ নেতা ও রাজাগোপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।  

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!