নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভারতীয়-সহ ১২ যাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রাণ হারান দুই জন ভারতীয় সহ ১২জন যাত্রী। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মাত্র দুই জনের পরিচয় জানা যায়নি । এই দুর্ঘটনা নিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সেতু থেকে ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায়।

ভালুবাং য়ের এরিয়া পুলিশ অফিসের চিফ ইন্সপেক্টর উজ্জ্বল বাহাদুর সিং জানিয়েছেন, আমরা কেবল আট জন মৃত যাত্রীর পরিচয় নিশ্চিত করেছি, যার মধ্যে দু’জন ভারতীয়ও রয়েছেন। বাস দুর্ঘটনায় আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মৃত ভারতীয়রা হলেন ৬৭ বছর বয়সী মালাহির যোগেন্দ্র রাম। যিনি বিহারের বাসিন্দা। অন্যজন হলেন বছর ৩১-এর মুনে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এই দুর্ঘটনা নিয়ে কোহালপুরের এরিয়া পুলিশ অফিসের ডিএসপি সুন্দর তিওয়ারি জানিয়েছেন, আহতদের মধ্যে আটজনকে নেপালগঞ্জ মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই নিহতদের মৃত দেহ লামাহি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই বাসটি নমস্তে ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত। বাসচালক লাল বাহাদুর নেপালিকে আটক করেছে পুলিশ। কি করে এই পুরো দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, নিখোঁজ আরও ১

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক