রাওয়ালপিন্ডিতে ১২ বছরের অনাথ নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ

ঘটনায় জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: শাহবাজ শরিফ জমানায় ধর্ষক আর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে পাকিস্তান। ফের প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক ১২ বছরের নাবালিককে গণধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে।

পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, বাবা-মা মারা যাওয়ায় ঠাকুরদা ও ঠাকুরমার সঙ্গেই রাওয়ালপিন্ডির গুলিস্তান কলোনিতে বসবাস করত ধর্ষিতা ১২ বছরের নাবালিকা। গত শুক্রবার সন্ধ্যায় কেনাকাটা করতে বাড়ির পাশের এক মুদি দোকানে গিয়েছিল সে। তখনই সলমান নামে এক স্থানীয় যুবক বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা ধরে ওই নাবালিকার ওপরে শারীরিক নির্যাতন চালানো হয়। কয়েক ঘন্টা বাদে বিপর্যস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গণধর্ষিতা হওয়ার বিষয়টি জানায় নাবালিকা।

রাতেই নাবালিকার ঠাকুরদা মহম্মদ রমজান বিমানবন্দর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিমানবন্দর থানার ওসি চৌধুরী খুদাদাড় জানিয়েছেন, নাবালিকার ঠাকুরদার অভিযোগের ভিত্তিতে ৩৭৬ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত সলমান-সহ তার সঙ্গীরা। অভিযুক্তদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।   

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক