ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গন্তব্যে যাওয়া আর হল না। ট্রেন ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। আর ঠিক তখনই আছড়ে এসে পড়ল রাশিয়ার পাঠানোর মারণঘাতী ড্রোন। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেলেন কমপক্ষে ১৩ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ইউক্রেনের দিনিপ্রো শহরে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দিনিপ্রো রেলস্টেশনে ঝাপোরিঝিয়াগামী একটি ট্রেন দাঁড়িয়েছিল। বহু নিত্যযাত্রী ওই ট্রেন ধরতে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই প্ল্যাটফর্মে আছড়ে পড়ে একটি রাশিয়ার বিস্ফোরক বোঝাই ড্রোন আছড়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ছিন্নভিন্ন হয়ে যান কমপক্ষে ১৩ জন। আরও ১০ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার কারণে প্ল্যাটফর্ম খালি করে দেওয়া হয়। হামলার পরপরই দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আজ সকালে দিনিপ্রোতে একটি ট্র্যাজেডি ঘটেছে। রাশিয়ার একটি  ড্রোন যাত্রীবাহী বৈদ্যুতিক ট্রেনে আঘাত হেনেছে। এতে অনেকে নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।’

রুশ ড্রোন হামলায় ১৩ জনের প্রাণহানির ঘটনার নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির  জেলেনস্কি। সমাজমাধ্যম ‘টেলিগ্রামে’ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দিনিপ্রোর রেলওয়ে স্টেশনে রাশিয়ার ভয়াবহ হামলা। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’ রুশ হামলার বিরুদ্ধে তোপ দেগে তিনি লিখেছেন, ‘রাশিয়া উত্তেজনা প্রশমনের পথে না গিয়ে আমাদের নিরীহ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। অথচ কিছু পণ্ডিত রাশিয়ার জ্বালানিখাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।’

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির