আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্জেন্টিনায় ভয়াবহ বজ্রপাতে মৃত্যু ১৩ জনের

নিজস্ব প্রতিনিধি : আর্জেন্টিনায় ভয়াবহ বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর্জেন্টিনার উপকূলবর্তী শহর বাহিয়া ব্লাঙ্কায় এই ঘটনাটি ঘটেছে। সম্প্রতি বাহিয়া ব্লাঙ্কার স্থানীয় প্রশাসনের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেদেরিকো সুসবিয়েলস তাঁর এক্স হ্যান্ডেলে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।প্রশাসনের তরফে পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উপকূলবর্তী শহরে।

যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেটি রাজধানী বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত। আর্জেন্টিনার শস্য উৎপাদনকারী অঞ্চলের মধ্যে এটি একটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যখন এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে, তখন বাহিয়া ব্লাঙ্কার একটি স্পোর্টস ক্লাবে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। ঝড়বৃষ্টি বজ্রপাতের সময় কিছু মানুষ সেই ক্লাবের ঘরে আশ্রয় নিয়েছিল। তখনই সেখানে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

ইতিমধ্যে এই ঘটনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের প্রতি শোকবার্তা জ্ঞাপন করেছেন তিনি। প্রেসিডেন্ট অফিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফের এই ধরনের ঝড়বৃষ্টি, বজ্রপাত আসতে পারে। তাই প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন।

 

 

Published by:

Share Link:

More Releted News:

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ