ইয়েমেনে পাহাড়ি রাস্তায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১৫

ঘটনার সময় দ্রুতগতিতে আসা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাড়া ঢাল থেকে একটি পাথুরে উপত্যকায় পড়ে যায়। এর ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার ইয়েমেনে সাংঘাতিক দুর্ঘটনা! ৯ সেপ্টেম্বর ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যাওয়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। যাতে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন বলে এক জন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। তবে ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, মাকাত্রাহ জেলায় এডেন এবং তাইজ প্রদেশের সঙ্গে সংযোগকারী একটি বিপজ্জনক রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানিয়েছেন, ঘটনার সময় দ্রুতগতিতে আসা বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাড়া ঢাল থেকে একটি পাথুরে উপত্যকায় পড়ে যায়। এর ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু আছে বলে জানা গিয়েছে। আঘাতটি এতটাই মারাত্মক ছিল যে, প্রত্যক্ষদর্শীরাও ভয় পেয়ে গিয়েছেন। এমনকী ঘটনার সময় প্রাণ বাঁচাতে কিছু যাত্রী গাড়ি থেকেই লাফ দেন। তবে ইয়েমেনের মাকাত্রাহ জায়গাটি বিপজ্জনক পর্বত পথের জন্যে পরিচিত। এর আগেও একাধিকবার এই পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, সম্প্রতি ঘটনাটি বেসামরিক নিরাপত্তা এবং অবকাঠামোর উপর ইয়েমেনের দশকব্যাপী গৃহ যুদ্ধের বিস্তৃত প্রভাবকে তুলে ধরেছে। কারণ প্রধান আন্তঃপ্রাদেশিক রাস্তাগুলি প্রায়শই যুদ্ধরত দলগুলির দ্বারা অবরুদ্ধ। বেসামরিক ব্যক্তিরা বিপজ্জনক পর্বত গিরিপথ-সহ বিপজ্জনক বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হয়। এর ফলেই অসংখ্য দুর্ঘটনার হয় এই জায়গাটিতে। ২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনের হামলা শুরু করে হুথি গোষ্ঠী দের। হুথিরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়, যার ফলে সৌদি নেতৃত্বাধীন দেশটির শান্তি নষ্ট হয়ে যায়।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক