নিলামে ৪৩০ কোটি টাকায় বিক্রি হল ৬১ বছরের পুরনো ফেরারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: কথায় বলে, ‘পুরানো চাল ভাতে বাড়ে।’ তাই বলে পুরনো গাড়িরও দাম বাড়ে শুনেছেন কখনও? অথচ সোমবার নিউইয়র্কে বিখ্যাত নিলামকারী সংস্থা ‘সোথবি’র নিলামে বেনজির কাণ্ডই চাক্ষুস করলেন কয়েকশো দর্শক। ৬১ বছরের পুরনো ফেরারির ২৫০ জিটিও মডেলের স্পোর্টস কার বিক্রি হল ৫ কোটি ১৭ লক্ষ ডলারে (ভারতীয় মুদ্রায় ৪৩০ কোটি টাকা)। যদিও ক্রেতার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

১৯৬২ সালে ইতালির বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা ফেরারি ২৫০ জিটিও মডেলের গাড়িটি তৈরি করেছিল। বেশ কয়েকটি রেসিং প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিল গাড়িটি। তার মধ্যে জার্মানির নারবার্গারিং সার্কিটে ১,০০০ কিলোমিটার রেসিং প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল। ষাটের দশকের শেষের দিকের গাড়িটির মালিকানা বদল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যাক্তি গাড়িটি কিনে নেন। এর পরে বেশ কয়েক বার হাত বদল শেষে ওহিও রাজ্যের এক সংগ্রাহকের কাছে পৌঁছয়।

গত ৩৮ বছর ধরে গাড়িটি নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত বহু মূল্যের গাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। নিলামে ৬ কোটি ডলার পাওয়া যাবে বলে আশাবাদী ছিল নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। যদিও সোমবার নিলাম শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফেরারি গাড়ির দাম ৫ কোটি ১৭ লক্ষ ডলারে পৌঁছে যায়। ভারতীয় মুদ্রায় ৪৩০ কোটি টাকা দিয়ে লাল রংঙের ফেরারি গাড়িটি কিনে নেন এক ব্যাক্তি।

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা