চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিড়ালের চার পায়ে ১৮ টি আঙুল থাকাই স্বাভাবিক। কিন্তু ১-তে থামেনি ইরেবাস! চার পায়ে মোট ২৯ টি আঙুল নিয়ে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকার উইসকনসিনের এই মেইন কুন বিড়াল। অদ্ভুত শারীরিক গঠনের কারণে শুধু মানুষের নজরই কাড়েনি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে সে। ইরেবাস অ্যানোমালি নামের পুরুষ বিড়ালটির চার পায়ে স্বাভাবিকের তুলনায় ১১টি আঙুল বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করার পর সর্বাধিক আঙুল থাকা বিড়াল হিসেবে ইরেবাসের নাম আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে।

ইরেবাসের মালিক মার্কিন দম্পতি কেন্দ্রা ভ্যানডেনব্লুমার এবং হান্টার নেট। তাঁদের কথায়, বিড়ালটির জন্মের পর থেকেই তার পায়ের গঠন অন্যরকম বলে নজরে এসেছিল। তখনই তাঁদের মনে হয়েছিল, ইরেবাস হয়তো কোনও একদিন বিশেষ কোনও রেকর্ডের মালিক হতে পারে। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। অতিরিক্ত আঙুলের কারণে ইরেবাসের থাবা সাধারণ মেইন কুন বিড়ালের তুলনায় অনেকটাই বড় এবং আলাদা দেখতে। তবে এত বেশি আঙুল থাকা সত্ত্বেও তার স্বাভাবিক জীবনযাপনে কোনও সমস্যা নেই। অনায়াসেই হাঁটাচলা এবং অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করতে পারে সে। চিকিৎসাবিজ্ঞানে জন্মগতভাবে অতিরিক্ত আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে বলা হয় ‘পলিড্যাক্টাইলি’। মেইন কুন বিড়ালের ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্য একেবারে বিরল নয়। তবে ২৯টি আঙুল নিয়ে ইরেবাস যে নজির তৈরি করেছে, তা নজিরবিহীন।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

এর আগে সর্বাধিক আঙুল থাকা বিড়ালের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার জেক নামের একটি বিড়াল এই রেকর্ড গড়েছিল। পরে চলতি বছরের শুরুতে আমেরিকার মিশিগানের টোবি নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডের সমান হয়েছিল। এবার এক আঙুল বেশি নিয়ে দুজনকেই পিছনে ফেলেছে ইরেবাস। ইরেবাসের মালিক কেন্দ্রা ও হান্টার মেইন কুন বিড়াল প্রজননের সঙ্গে যুক্ত। তাঁদের প্রতিষ্ঠানের নাম ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। দম্পতির দাবি, জন্মের পর ইরেবাসের পা দেখেই তাঁরা বুঝতে পেরেছিলেন, অন্যদের থেকে সে একেবারেই আলাদা। এখন সোশ্যাল মিডিয়াতেও ইরেবাসের অস্বাভাবিক বড় থাবার ছবি নিয়ে চলছে আলোচনা। কারও কাছে বিস্ময়, কারও কাছে মজার বিষয়। তবে ২৯টি আঙুলের এই বিড়াল যে ইতিমধ্যেই বিশ্বরেকর্ডের পাতায় নিজের জায়গা করে নিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের