মালয়েশিয়ায় ভবন ধসে পড়ে মৃত্যু তিন বাংলাদেশি শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর: পেটের টানে রোজগারের ধান্ধায় এসে ভবন ধসে প্রাণ হারালেন তিন বাংলাদেশি শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও ৩ শ্রমিক। এখনও নিখোঁজ চার জন। নিখোঁজরা ধ্বংসস্তুপের নিচেই চাপা পড়ে রয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। নিহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পেনাংয়ে।  

বুধবার সকালে পেনাংয়ের পুলিশ আধিকারিক মোহাম্মদ ইউসুফ জান মহম্মদ জানিয়েছেন, পেনাংয়ে একটি ভবন নির্মাণের কাজ চলছিল। ওই নির্মাণকার্যে জড়িত ছিলেন ১৮ জন শ্রমিক। তাদের সবাই বাংলাদেশি। মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ নির্মীয়মাণ ভবনের ১২ মিটার লম্বা এবং ১৪ টন ওজনের একটি বিম আচমকাই ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনের বাকি ১৪টি বিমও ভেঙে গুঁড়িয়ে যায়। চোখের সামনে ওই ঘটনা ঘটতে দেখে হতচকিত হয়ে পড়েন নির্মাণকার্যের শ্রমিকরা। প্রাণ নিয়ে পালানোর আগেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্তযে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

ধ্বংসস্তুপ সরিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়। তার মধ্যে দুজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাকি তিনজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চির্কিসাধীন অবস্থায় আরও এক শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চারজনের খোষজ নেই। ধ্বংসস্তুপ সরিয়ে তাদের সন্ধান চলছে। যদিও নিহত হতভাগ্য শ্রমিকদের পরিচয় জানা যায়নি। সহকর্মীদের চোখের সামনে মরতে দেখে শোকে পাথর হয়ে গিয়েছেন বাকি ৯ বাংলাদেশি শ্রমিক।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের