লাগাতার বৃষ্টিতে বন্যার কবলে ক্যালিফোর্নিয়া, প্রাণ হারালেন ৩ জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল ঝড় বৃষ্টির ফলে বন্যার কবলে পড়ল ক্যালিফোর্নিয়া। বর্তমানে বন্যার পাশাপাশি ভূমিধস এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হয়েছে ক্যালিফোর্নিয়ার জনজীবন। জরুরি সেবা বিভাগের মুখপাত্র ব্রায়ান ফার্গুসন জানান,   প্রবল বৃষ্টিপাতের কারণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন।

নিহতরা হলেন বছর ৪১-এর চাদ এনসে , ৪৫ বছর বয়সী রবার্ট ব্রেনার্ড এবং ৮২ বছর বয়সী ডেভিড গোমেস। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই ঘূর্ণিঝড়টি প্রথমে আঘাত হানে বে এরিয়া, স্যাক্রামেন্টো ভ্যালি ও সেন্ট্রাল কোস্টে এলাকায়। এরপরে এটি লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এলাকায় আঘাত হানে। তবে বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে এখনও পর্যন্ত  লস অ্যাঞ্জেলেস ও কালভার সিটিসহ অনেক এলাকায় ২৪ ঘণ্টায় ৬ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে । এছাড়া  সান্তা মনিকা পর্বতমালার কমিউনিটিতে ১০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস  এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া  রাস্তায় বের হতে নিষেধ করেছে। তাদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন মেয়র। লাগাতার বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল, অর্ধেকের বেশি রাস্তা জলমগ্ন। এছাড়াও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে