রক্তাক্ত মিচিগান বিশ্ববিদ্যালয়, বন্দুকবাজের হামলায় হত তিন

আহত পাঁচ পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকবাজের হামলায় রক্তস্নান মিচিগান বিশ্ববিদ্য়ালয়ে। হামলায় তিন প্রাণ হারিয়েছেন। আহত বহু। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। হামলায় হয় সোমবার রাতে সাড়ে আটটা নাগাদ। ঘাতক বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,হামলা  হয় বার্কলে হলে। পুলিশের প্রাথমিক তদন্ত উঠে এসেছে, হামলায় চালায় এক কৃষ্ণাঙ্গ যুবক। নজর ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তাঁর ছবি। মুখ ঢাকা ছিল মাস্কে। এসেছে হেটে।  বার্কলে হলে পড়ুয়ারা একটি অনুষ্ঠানের আয়োজন করে। তরুণ বন্দুকবাজ সেখানে ঢুকে আচমকাই গুলি চালাতে শুরু করে। প্রাথমিক খবরে, মৃতের সংখ্যা বলা হয়েছিল পাঁচ।  পরে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, বন্দুকবাজের হামলায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত বহু। তবে তাদের মধ্যে পাঁচ পড়ুয়ার অবস্থা সংকটজনক। ওই পাঁচ পড়ুয়া-সহ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।  

ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলে ক্যাম্পাস। আহত পডুয়াদের নিকটবর্তী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। বন্দুকবাজ কৃষ্ণাঙ্গ হওয়ায় হামলার সঙ্গে বর্ণবাদের কোনও সম্পর্ক রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। 

হামলার খবর সোশ্যাল মিডিয়া দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে বিভ্রান্তিকর খবর। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরকে গুরুত্ব না দেওয়া অনুরোধ করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত। 

আরও পড়ুন আমেরিকায় বন্দুকবাজী, হত নয়

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ