কিরগিজস্তানে তিন পাকিস্তানি ছাত্র খুন, ভারতীয় পড়ুয়াদের ঘরে থাকার নির্দেশ বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি : কিরঘিজিস্তানে তিন পাকিস্তানি ছাত্রের খুনের ঘটনা সামনে এল। জানা যাচ্ছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মেডিক্যাল পড়ুয়াদের নিশানা করেছে কিরঘিজিস্তানের কিছু স্থানীয় যুবক। পাকিস্তানি ছাত্রকে খুনের ঘটনায় সতর্ক ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়ারা যেন ঘরের বাইরে না বেবোয়।

কিরঘিজিস্তান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত ১৩ মে কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পাকিস্তানি ছাত্রদের ওপর হামলা চালায় স্থানীয় ছাত্ররা। শুধু তাই নয়, পাকিস্তানের কিছু ছাত্রীদের হেনস্তা করার খবরও সামনে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স হ্যান্ডেলে এই হামলা চালানোর ঘটনাটি সামনে এনেছেন। এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কিরঘিজিস্তানে দায়িত্বপ্রাপ্ত পাকিস্তান রাষ্ট্রদূত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এদিকে কিরঘিজিস্তানের ছাত্রদের হাতে হামলার শিকার পাকিস্তানের ছাত্ররা অভিযোগ জানিয়েছে, পাকিস্তান দূতাবাসের তরফ থেকে কোনও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি।

এদিন গোটা ঘটনায় সতর্ক হয়ে গিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতীয় ছাত্রদের নিয়মিত দূতাবাসের যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিরঘিজিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ভারতীয় ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পড়ুয়াদের জানানো হয়েছে, তাঁরা যেন ঘর থেকে না বেরোন। ভারতীয় দূতাবাসের তরফে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে পড়ুয়াদের।

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের