আড্ডা দিলেই কর্মীদের মিলবে ৩০ ডলার, অভিনব উদ্যোগ মার্কিন সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি : সংস্থার বাণিজ্যিক শ্রীবৃদ্ধির কথা ভেবে অভিনব উদ্যোগ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। কী এই অভিনব উদ্যোগ? কোম্পানির তরফে জানানো হয়েছে, সপ্তাহে দু-একদিন বেলা তিনটের পর নিজেদের মতো সময় কাটানোর সুযোগ পাবেন সংস্থার কর্মীরা। এই জন্য কর্মীদের ৩০ ডলার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার যে কোম্পানি কর্মীদের এই সুযোগ দিচ্ছে, তার নাম ভারকাডা। এটি ক্লাউড নিরাপত্তা বিষয়ক একটি প্রতিষ্ঠান। কোম্পানির তরফে জানানো হয়েছে, বেলা তিনটের পর সংস্থার তিন বা তার থেকে বেশি সংখ্যক কর্মীরা বাইরে গিয়ে আড্ডা দিতে পারবেন। সেইসঙ্গে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পাবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ৩-৩-৩। জানা গিয়েছে, গত বছরের এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। জানা গিয়েছে, গত বছর থেকে এখনও পর্যন্ত কোম্পানির এক হাজার ৮০০ জন কর্মী এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

ভারকাডা কোম্পানির এক শীর্ষ আধিকারিক ক্যামেরন রেজাই জানিয়েছেন, ‘এই কর্মসূচির উদ্দেশ্যই হল কর্মীদের ভালো সময় উপহার দেওয়া। অফিসের তিন জন কর্মী একসঙ্গে সময় কাটালে তারা কাজের বিষয়ে কথা বলবেন সেই সম্ভাবনা থেকেই যায়। এর ফলে গোটা বিষয়টি কোম্পানির জন্য ভালোই হবে।‘ ক্যালিফোর্নিয়ার এই সংস্থার বর্তমানে বাজার মূলধন ৩৫০ কোটি ডলার। বিশেষজ্ঞ মহলের মতে, এই সংস্থাকে এমন সব সংস্থার সঙ্গে প্রতিযোগিতা চালাতে হচ্ছে, যাদের বাণিজ্যিক মূলধন দশ হাজার কোটি ডলারের ওপর। বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হলে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে সংস্থার কর্তা ব্যক্তিরা।  

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে