উল্টে যাওয়া জ্বালানি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের সময় ভয়াবহ বিস্ফোরণ, মৃত প্রায় ৩৮

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয়েছে প্রায় ৩৮ জনের। জানা গিয়েছে জ্বালানি ট্যাঙ্কারটি উল্টে গিয়েছিল। সেই সময়ে স্থানীয়রা সেখান থেকে তেল সংগ্রহ করছিলেন। সেই সময়েই ঘটে গিয়েছে মর্মান্তিক এই বিস্ফোরণ।

নাইজার রাজ্যের এফআরএসসি সেক্টর কমান্ডার আইশাতু সাদু জানিয়েছেন, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পেট্রোল ছড়িয়ে পড়ে, যেখানে দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়। তিনি বলেন, হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তেল ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এই খবর পেয়েই গ্রামবাসীরা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে ছুটে যায়। সেই সময়ে ট্যাঙ্কারটি হঠাৎ বিস্ফোরিত হলে ভয়াবহ আগুন লেগে যায়।  তাতেই  ৩০ জনের বেশি মানুষ নিহত হয় এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। 

তীব্র আগুনের কারণে অনেকে এমন দগ্ধ হয়েছেন যে তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু আরও জানান, উদ্ধারকাজ  চলছে এবং দুঃখজনক এই ঘটনায়  জেরে ব্যস্ত ওই  হাইওয়েতে মারাত্মক যানজট তৈরি হয়েছে। নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো এই ঘটনাকে "উদ্বেগজনক, দুর্ভাগ্যজনক এবং করুণ" বলে বর্ণনা করে জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। গভর্নরের  প্রধান প্রেস সচিব বোলোগি ইব্রাহিমের এক বিবৃতিতে জানিয়েছেন, "এটা হতাশাজনক যে মানুষ  একটি পড়ে যাওয়া ট্যাঙ্কারের কাছে গিয়ে জিনিসপত্র সংগ্রহ করছিল।"   

প্রসঙ্গত, দক্ষিণ নাইজেরিয়ার লাগোস থেকে উত্তরে পেট্রোলিয়াম পণ্য বহনকারী ট্যাঙ্কারটি রাস্তার খারাপ অবস্থার কারণে দুর্ঘটনায় পড়ে বলে জানা গিয়েছে। অনেকেই জানাচ্ছেন, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। দেশে সড়ক দুর্ঘটনার জন্য খারাপ রাস্তা একটি বড় কারণ। গত বছরের অক্টোবরে, উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৫৩ জন নিহত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে, নাইজার রাজ্যের সুলেজার কাছে প্রায় ৬০,০০০ লিটার পেট্রোল বহনকারী একটি ট্রাক উল্টে  গেলে কমপক্ষে ৮৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন। তারপর ফের এই ঘটনা ঘটল। 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা