ট্রাম্পের আদেশে আমেরিকায় অবৈধভাবে ঘাঁটি গাড়া বাংলাদেশিদের ধরপাকড় শুরু, গ্রেফতার ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সদ্যই আমেরিকার কূর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। শফথ গ্রহণের রেশ এখনও কাটে নি। এর মধ্যেই আমেরিকায় অভিবাসী নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন অভিবাসীদের কড়া হাতে দমন করবেন তিনি। আর তাতেই রাতের ঘুম উবেছে বাংলাদেশিদের।

ইতিমধ্যেই আমেরিকায় নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে অভিযানও শুরু হয়েছে। এর মধ্যেই নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ৪ বাংলাদেশিকেও গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট(আইস)। এতে চাপের মুখে পড়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা। রীতিমত আতঙ্কে আছেন তারা।

ট্রাম্প মঙ্গলবার(২১ জানুায়রি)পর্যন্ত অভিবাসন–সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওখানে জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও ছিল। যা ইতিমধ্যেই বাতিল করেছেন তিনি। একইসঙ্গে নতুন ৪৭ টি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এরপর থেকেই ধরপাকড় শুরু হয়েছে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য গুলিতে।নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের দেখলেই আটক করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

এই নিয়ে আমেরিকায় বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী বাংলাদেশি জানান, ‘ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম।অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু আমরা প্রতিবাদ করি। আমরা জানায় আমেরিকার পঞ্চম সংশোধনী অনুযায়ী পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তারা। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়।’

এদিকে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করেছে আমেরিকার সীমান্ত কর্তৃপক্ষ। আর তাতেই চাপে পড়েছে বাংলাদেশিরা।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত