বুরকিনা ফাসোতে গণহত্যা

হামলায় হত ৪১

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মায়ানমারের পর গণহত্যা বুরকিনা ফাসোতে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, প্রাণ হারিয়েছেন ৪১জন। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, হামলার ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অনেকেই ভলিনটিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য মাদারল্যান্ডের কর্মী (ভিডিপি)।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালি সীমান্তের কাছে। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশু ও মহিলা রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আলজাজিরা জানিয়েছেন, একটি ট্রাকে কয়েকজন ব্যবসায়ী যাচ্ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল ভিডিএফ। আচমকাই সে ট্রাক লক্ষ্য করে সশস্ত্র জঙ্গিদের একটি দল হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪১জনের। কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

আলজাজিরার প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, মৃতদের মধ্যে ভিডিপির শীর্ষস্থানীয় নেতা লাদজি ইয়োরো রয়েছেন। উল্লেখ করা যেতে পারে, বুরকিনা ফাসোতে এর আগেও এই ধরনের মর্মন্তুদ ঘটনা ঘটেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই ধরনের একটি হামলায় প্রাণ হারান ৫৭জন। অশান্ত বুরকিনা ফাসোতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন দু হাজারের বেশি মানুষ। নিখোঁজ এক কোটির ওপরে। অশান্ত বুরকিনা ফাসো নিয়ে রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে ইতোমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রয়োজন আন্তর্জাতিকমহলের সাহায্যের। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর