ফের ভূমিকম্পে কাঁপল মায়ানমার

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে অনুভূত হল কম্পন। মায়ানমার উপকূলের কাছে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। মায়ানমারের পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। রবিবার সকালে মায়ানমারে অনুভূত হয়েছে ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে কম্পনে বিশেষ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

গত মার্চ মাসেও মায়ানমারে প্রবল ভূমিকম্প হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর ফলে সারা মায়ানমার জুড়ে ব্যাপক ধ্বংসলীলা চলে। ভূতাত্ত্বিক জেস ফিনিক্স সেই সময় বলেছিলেন, এই ভূমিকম্পটি ৩৩৪টি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান শক্তি নির্গত করেছিল। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, বার্মায় ভূমিকম্পের আফটারশক দীর্ঘ সময় ধরে হতে পারে। পাশাপাশি আরও বলেছিলেন, ভূমিকম্পটি ৩৩৪টি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান শক্তি নির্গত করেছিল। সতর্ক করেছিলেন যে, ভারতীয় টেকটোনিক প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ অব্যাহত থাকায় এই অঞ্চলটিতে কয়েক মাস ধরে আফটারশকের ঝুঁকিতে থাকবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (USGS) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরে। বিকেলের দিকে সেটিই ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। তখনও ভূমিকম্পের কম্পন অনুভূত হয় সুদূর উত্তর থাইল্যান্ডেও। ব্যাংককের চাতুচাকে একটি নির্মীয়মাণ আকাশচুম্বী বিল্ডিং ধসে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মায়ানমারে ইরাওয়াড্ডি নদীর উপর একটি পুরোনো সেতু এবং কিছু আবাসিক ভবন ধসে পড়ে। মান্দালয়ের বিমানবন্দর এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত মায়ানমারের শান রাজ্যের তাউংগি শহরের কাছে একটি মঠের ব্যাপক ক্ষতি হয়। এমনকি ভূমিকম্পের ফলে মান্দালয় বিশ্ববিদ্যালয়ে আগুনও ধরে গিয়েছিল। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র