সাংবাদিকদের জন্য বিপজ্জনক মোল্লা ইউনূসের বাংলাদেশ, সতর্ক করল আন্তর্জাতিক সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হল সংবাদমাধ্যম। দেশের স্বার্থে প্রতিনিয়ত লড়াই করে চলে তাঁরা। প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে রোদ-ঝড়-জল উপেক্ষা করে সকলের জন্য বার্তা বহন করে থাকে তাঁরা। কিন্তু সেই সাংবাদিকদের উপরেই বারবার বর্বরোচিত আক্রমণ হয়ে থাকে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক সংগঠন।

এদের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত গাজা। এই তালিকায় এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন নারকীয় ইজরায়েলি বাহিনীর হাতে।

এদিকে বাংলাদেশে এই বছর ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ইঊনূসের আমলে সম্প্রতি হিন্দু সাংবাদিক নিগ্রহের মত পৈশাচিক ঘটনাও ঘটেছে দেশটিতে। আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে ৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।মেক্সিকো ও বাংলাদেশে ৫ জন করে সাংবাদিকের প্রাণ গেছে।

অন্যদিকে এমন কিছু দেশ রয়েছে যেখানে বহু সাংবাদিক কারাবন্দি রয়েছে। এই দেশগুলোর মধ্যে -চিনে ১২৪ জন সাংবাদিক বন্দি রয়েছেন। মিয়ানমারে ৬১ জন ও ইজরায়েলে ৪১ জন সাংবাদিক এখনও পর্যন্ত বন্দি রয়েছে। এছাড়াও গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে।

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের