ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগ্নেয়গিরির পড়ে এবার বিধ্বংসী ভূমিকম্প। মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৩ ম্যাগ্নিটিউড। এই ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়। এই প্রসঙ্গে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিমি (600 মাইল)-এর মধ্যে অবস্থিত উপকূলে বিপজ্জনক সুনামি আছড়ে পড়তে পারে।’ 

অন্যদিকে এই ভূমিকম্পের জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও এখনও জানা যায়নি।ইউএসজিএস জানিয়েছে যে, ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার মাউমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে ০৩২০ GMT-এ ফ্লোরেস সাগরের ১৮.৫ কিলোমিটার (11 মাইল) গভীরতায় আঘাত হানে। এটাই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা যাচ্ছে। 

তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু কেন্দ্রস্থল থেকে হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেকার এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, এই ধরণের ভূমিকম্পে স্থলভাগে ক্ষয়ক্ষতির আশঙ্কা খুব একটা থাকে না। কিন্তু ভূমিকম্প পরবর্তী প্রভাব এক্ষেত্রে বেশী ক্ষতিকারক হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ সমুদ্রের মধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলে ভূমিকম্প পরবর্তী সুনামি এবং ভুমিধসের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এই ধরণের ভূমিকম্প হয়। এছাড়াও এখানে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনাও প্রায়সই ঘটে। এর আগে ২০০৪ সালে দেশটির সুমাত্রা দ্বীপে ৯.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে ২ লক্ষ্য ২০ হাজার মানুষ প্রাণ হারায়। দিনকয়েক আগেই ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় দিন কয়েক আগেই ৩৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর