৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ  জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। জাপানের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৭.৬ মাত্রার ভূমিকম্পটি আওমোরি এবং হোক্কাইডো উপকূলে আঘাত হেনেছে।ভূমিকম্পের পরই বেশ কয়েকটি জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে এদিনের ভূমিকম্পে এখনও কোনও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ‘এনএইচকে’ জানিয়েছেন, সোমবার ৯৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বেজে ৪৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল হোক্কাইডো উপকূল লাগোয়া আওমোরির কাছে।  অবস্থিত এবং এর কেন্দ্রস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) নিচে ছিল। ভূমিকম্পের পরেই  এলাকায় থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপাল। সাড়ে বারো কোটি জনসংখ্যার দেশটিতে প্রতি বছর কমপক্ষে দেড় হাজার বার ভূমিকম্প হয়। তবে অধিকাংশই মৃদু ভূমিকম্প। সাম্প্রতিক অতীতে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পটি হয়েছিল ২০১১ সালের মার্চ মাসে। সেবার উত্তর-পূর্ব উপকূলে সমুদ্রের নিচে ৯ মাত্রার ভূমিকম্প হয়। সুনামির জেরে কমপক্ষে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। গত ৯ নভেম্বর তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের ইয়াটে দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই ইয়াটে দ্বীপ-সহ বেশ কয়েকটি জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল