‘৮টি বিমান গুলি করে নামানো হয়েছে’, ভারত-পাক শান্তি চুক্তিতে নয়া দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি সামান্য একটু ভুল সংশোধন করে নিয়েছেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যুদ্ধের সময় ভূপতিত হওয়া যুদ্ধবিমানের সংখ্যা আসলে সাত নয়, বরং আট। মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে মার্কিন রাষ্ট্রপতি বুধবার দাবি করেছেন ভারত পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ মে মাসে নিজেদের বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেওয়ার পরে তাঁর কথাতেই হয়েছিল শান্তি স্থাপন।

ভারত-পাকিস্তান পর্ব ছিল আটটি সংঘাতের মধ্যে একটি। মার্কিন রাষ্ট্রপ্রধানের দাবি তিনি ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি  ট্রাম্প থামিয়েছেন বলে দাবি করেছেন কসোভো-সার্বিয়া এবং কঙ্গো-রুয়ান্ডার যুদ্ধ। তারপরেই বিজনেস ফোরামে ট্রাম্প নিজেকে  বিশ্ব শান্তিরক্ষী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। মার্কিন রাষ্ট্রপ্রধানের কথায়, “আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করব বলে জানিয়েছিলাম। তারপর আমি একদিন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম দুই দেশ যুদ্ধে লিপ্ত হচ্ছে। সাতটি বিমান ইতিমধ্যেই গুলি করে ভূপতিত করা হয়েছে, অষ্টমটির অবস্থাও গুরুতর। আটটি বিমান মূলত গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তখন আমি বলেছিলাম দুই দেশ যা করতে চলেছে তাকে যুদ্ধ বলে। ভারত-পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। তাই তাদের আমি বলি, ‘যতক্ষণ না তোমরা শান্তিচুক্তিতে সম্মত হও, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না।”

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রথমে শান্তিচুক্তিতে দুই দেশের কেউই সম্মত হয়নি। বরং তারা জানিয়েছিল যুদ্ধের সঙ্গে বাণিজ্যচুক্তির কোনও সম্পর্ক নেই। তাঁর সংযোজন, “দুই দেশই বলে বাণিজ্যচুক্তির সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্ক নেই। আমি বলেছিলাম, অবশ্যই আছে। তোমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমি তোমাদের সঙ্গে বাণিজ্য করব না। তোমরা যদি একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, তাহলে আমরা তোমাদের সঙ্গে কোনও চুক্তি করব না। পরের দিনই ফোনে খবর পাই ভারত- পাকিস্তান শান্তিস্থাপনে সম্মত হয়েছে। তখন আমি ‘ধন্যবাদ জানিয়ে দুই দেশকে বলি চল বাণিজ্য করি।”

যদিও ভারত বহু আগেই মার্কিন রাষ্ট্রপতির দাবি অস্বীকার করে এবং বলে যে পাকিস্তানি কমান্ডাররা ভারতের কাছে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। ১০ মে যুদ্ধবিরতি সম্পন্ন হয়।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর