২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় তিন দশকের অপেক্ষার পর ৯/১১ হামলার বিচার শুরুর নতুন দিনক্ষণ সামনে এল। ২০০১ সালের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ এবং তাঁর তিন সহযোগীর বিচার ২০২৮ সালের ৫ জুন থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন সামরিক আদালতের বিচারক। অর্থাৎ হামলার প্রায় ২৭ বছর পর আদালতে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত এই বিচারপ্রক্রিয়া।

মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামার বুধবার, ২৬ অগস্ট বিচার-সংক্রান্ত নতুন সময়সূচি প্রকাশ করেন। সেখানে ২০২৮ সালের ৫ জুন থেকে সামরিক ট্রাইব্যুনালে বিচার শুরুর কথা বলা হয়েছে। এর আগে প্রসিকিউশন ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু মামলার একাধিক গুরুত্বপূর্ণ আইনি বিষয় এখনও নিষ্পত্তি না হওয়ায় সেই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এই মামলায় খালিদ শেখ মোহাম্মদ ছাড়াও ওয়ালিদ বিন আত্তাশ, আলি আব্দুল আজিজ আলি এবং মুস্তফা আল-হাউসাভি অভিযুক্ত। চারজনকেই কিউবার গুয়ান্তানামো বে-তে মার্কিন সামরিক ঘাঁটিতে আটক রাখা হয়েছে। তবে নতুন তারিখ ঘোষণার পরও বিচার সত্যিই ২০২৮ সালের জুনে শুরু হবে কি না, তা নিয়ে পুরোপুরি নিশ্চয়তা নেই। কারণ এর আগেও একাধিকবার বিচার শুরুর দিন ঠিক করা হয়েছিল। পরে আইনি জটিলতার কারণে পরিকল্পনা ভেস্তে যায়। ২০২১ সালে নির্ধারিত বিচার শুরুর তারিখও শেষ পর্যন্ত বাতিল হয়েছিল।

কী ঘটেছিল ৯/১১-তে?

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে হামলাকারীরা। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে এবং একটি বিমান পেন্টাগনে আঘাত হানে। চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভানিয়ার একটি এলাকায় ভেঙে পড়ে। এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তী তদন্তে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার অভিযোগ ওঠে। মামলাটি দীর্ঘদিন ধরে আটকে থাকার অন্যতম কারণ আসামিদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি। গ্রেফতারির পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন কারাগারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় ওয়াটারবোর্ডিং-সহ বিভিন্ন কঠোর পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে। এই জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে কি না, তা নিয়েই বছরের পর বছর ধরে আইনি লড়াই চলছে। কোন তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলি আদৌ আদালতে গ্রহণযোগ্য কি না এই প্রশ্ন মামলার গতিকে বারবার থামিয়েছে। 

২০২৪ সালে মামলাটি মীমাংসার জন্য একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী মৃত্যুদণ্ড এড়িয়ে আমৃত্যু কারাদণ্ড মেনে নিয়ে অভিযুক্তদের দোষ স্বীকার করার সুযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বিতর্ক এবং হামলায় নিহতদের পরিবারের একাংশের আপত্তির পর সেই সমঝোতা বাতিল হয়ে যায়। ফলে মামলাটি ফের পূর্ণাঙ্গ বিচারের দিকেই এগোয়। ২০০৩ সাল থেকে আটক থাকা খালিদ শেখ মোহাম্মদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এখনও চূড়ান্ত রায় হয়নি। বেসামরিক আদালতের বদলে গুয়ান্তানামো বে-র বিশেষ সামরিক ট্রাইব্যুনালে বিচার হওয়ায় মামলাটি আরও জটিল হয়েছে। আদালতের এখতিয়ার থেকে শুরু করে প্রমাণের গ্রহণযোগ্যতা একাধিক বিষয় নিয়ে আইনি প্রশ্ন উঠেছে।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার