চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দরকার টাকা, নিলামে উঠতে চলেছে জেলেনস্কির সই করা বেসবল

আন্তর্জাতিক ডেস্ক: সেটা ২০১৯ সালের ঘটনা।

আমেরিকার এক সংগ্রাহকের বেসবলে সই করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। সেদিন তিনি বুঝতেও পারেননি, সেই সই করা বেসবল একদিন কাজে আসবে। জানতেন না এটাও সেই বেসবল নিলামে তোলা হবে। নিলাম থেকে পাওয়া অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য খরচ করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সই করা সেই বেসবল এবার নিলামে উঠতে চলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিলামে কম করেও তার দর উঠবে ১৫ হাজার মার্কিন ডলার। মঙ্গলবারের প্রাপ্ত খবর অনুসারে, জেলেনস্কির সই করা বেসবল ইতোমধ্যে ১৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করে গিয়েছে।

বোস্টনের নিলাম কেন্দ্র আর আর অকসান এই খবর দিয়ে বলেছে, জেলেনস্কি ছাড়াও বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সই রয়েছে ওই বেসবলে। বেসবলের মালিক ব়্যান্ডি ক্যাপলান জানিয়েছেন, ইউক্রেনের এই পরিস্থিতি চোখে দেখা যায় না। মানুষ না খেতে পেয়ে মরছে। মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও।

জানা গিয়েছে, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নিউ ইয়র্ক গিয়েছিলেন। সেই সফরকালে তিনি ওই বেসবলে সই করেছিলেন। ক্যাপলানের মালিকানায় থাকা বেসবলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, ‘মাননীয় শ্রী ক্যাপলান, আমার সই করা এই বেসবল আপনাকে উপহার হিসেবে তুলে দিচ্ছি। যত্ন করে রাখবেন।’ আর বেসবলের মালিক কী বলছেন?

বলছেন, ‘মানসিক জোর না থাকলে এভাবে একা রাশিয়ার মতো একটি দেশের সঙ্গে লড়াই করা যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট আগামাীদিনে অনুপ্রেরণা শক্তি হয়ে উঠবে। ’

আরও পড়ুন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিখারি বলে কটাক্ষ রাশিয়ার

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ