পাকিস্তানের কোয়েত্তায় ভয়াবহ বিস্ফোরণ

আহত এখনও পর্যন্ত পাঁচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েত্তা। হামলা হয়েছে একটি চেকপয়েন্টের কাছে। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত ডন.কম এই খবর দিয়েছে। এখনও পর্যন্ত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের কোয়েত্তার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিভিল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। হামলায় দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলার খবর পেয়ে পরে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণে আপাতত পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেলে সংখ্যাটা বাড়বে বলে মনে করছে প্রশাসন। 

ডন.কম-য়ের প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এফসি মুসা চেকপয়েন্টের কাছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চেক পয়েন্ট উড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান। বিস্ফোরণে চেক পয়েন্টির ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিস্ফোরণের শব্দে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। 

এই পাকিস্তানে গত ৩১ জানুয়ারি একটি মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের একাংশ ভেঙে পড়ে। প্রাণ হারান শতাধিক। সাম্প্রতিক অতীতে এত বড় হামলা পাকিস্তানে হয়েছে বলে মনে করতে পারছে না প্রশাসন। সেই হামলার রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান।  

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!