মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমারিকার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তেহরানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে চিন। যদিও এই দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে বেজিং। তবে এই আবহেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইরান ও আমারিকার চলমান সংঘাতের মধ্যে তেহরান চিন থেকে ১ হাজারেরও বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড (ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম) সংগ্রহ করছে। এই খবর সামনে আসেই নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে।

ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ  শুরু করে আমারিকা ও  ইজরায়েল। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলেও পাল্টা জবাব দিতে ছাড়েনি তেহেরানও। যুদ্ধ চলাকালীন  ইতিমধ্যে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছেন ইরান। যার মধ্যে এফ-১৫ই এবং এ-১০ থান্ডারবোল্ট অন্যতম। অন্যদিকে,  ইরান সৌদি আরবে পাঁচটি কেসি-১৩৫ ‘স্ট্র্যাটোট্যাঙ্কার’ (আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান) ক্ষতিগ্রস্ত করেছে ।  একই সঙ্গে  তারা এক বিলিয়ন ডলার মূল্যের উড়ন্ত রাডার, একটি ই-৩ ‘সেন্ট্রি’ অ্যাওয়াকসও মাটিতে নামিয়েছে । অন্যদিকে আমেরিকা কুয়েতে নিজেদের গুলিতে তিনটি F-15E যুদ্ধবিমান হারিয়েছে। 

এমনকি  ইরানের  মাটি থেকে ছোড়া গুলিতে একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ ‘লাইটেনিং’  ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই আবহেই মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে তেহেরান চলতি সপ্তাহে চিন থেকে ১,০০০টিরও বেশি ম্যানপ্যাড পেতে পারে, যা ট্রাম্পের রোষ এড়াতে সম্ভবত তৃতীয় পক্ষের মাধ্যমে বা কোনো মধ্য এশীয় দেশের মাধ্যমে পথ পরিবর্তন করে পাঠানো হবে।  চিন থেকে অস্ত্র নেওয়া নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, এর ফল ভালো হবে না। তবে সেই দাবি উড়িয়ে পাল্টা চিন জানিয়েছে এই অভিযোগ মিথ্যে এবং যদি জোর করে ফের অভিযোগ করা হয় তাহলে পাল্টা জবাব দেবে বেজিংও। 

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত