‘নাটক করছে পাকিস্তান’, জাতিসংঘে তোপ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাশ্মীর এবং সিন্ধু জল চুক্তি নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ইসলামাবাদ সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার এবং অযৌক্তিক নাটক করার অভিযোগ করেছে।

"এই অধিবেশনে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অযৌক্তিক নাটকীয়তা দেখালেন। তিনি আবারও তাদের বিদেশনীতির কেন্দ্রবিন্দুতে থাকা সন্ত্রাসবাদকে মহিমান্বিত করেছেন। তবে, যে কোনও নাটক এবং যে কোনও মাত্রার মিথ্যা তথ্য গোপন করা কখনওই সম্ভব হয় না।"-  ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট জাতিসংঘে শরীফের বক্তৃতার জবাবে এই কথা বলেন।

গেহলট সমাবেশে মনে করিয়ে দেন যে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের হত্যাকাণ্ডের পর পাকিস্তান চলতি বছরের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাক মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনকে রক্ষা করেছিল। ভারতীয় কূটনীতিবিদ বলেন, "এ সেই পাকিস্তান যে ২৫ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর বর্বর গণহত্যা চালানোর দায়িত্ব থেকে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে রক্ষা করেছিল।" 

গেহলট আরও বলেন, "দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ মোতায়েন এবং রফতানির ঐতিহ্যে নিমজ্জিত একটি দেশ পাকিস্তান। তারা নিজেদের সবচেয়ে হাস্যকর আখ্যানগুলিকে এগিয়ে নিয়ে যেতে কোনও লজ্জা পান না। একথা মনে রাখা দরকার, এক দশক ধরে ইসলামাবাদ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অংশীদার হওয়ার ভানও করেছে। পাক মন্ত্রীরা সম্প্রতি স্বীকার করেছেন যে তারা কয়েক দশক ধরে সন্ত্রাসী শিবির পরিচালনা করে আসছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। এই দ্বিচারিতা অব্যাহত রয়েছে। এবার দ্বিচারিতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং।" 

অন্য সময়ের মতো এবারও শরিফ নিজের ভাষণে কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তিনি বলেন, "আমি কাশ্মীরি জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমি তাঁদের সঙ্গে আছি, পাকিস্তান তাঁদের স্ছেঙ্গে। খুব শীঘ্রই কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়ে যাবে। পাকিস্তান জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিরপেক্ষ গণভোটের মাধ্যমে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকারকে সমর্থন করে।" 

শরিফ আরও দাবি করেন যে পাকিস্তান "সকল ধরণের এবং প্রকাশ্যে" সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিদেশী সমর্থিত গোষ্ঠীগুলিকে পাকিস্রতানকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করে। পাক প্রধানমন্ত্রী আরও বলেন যে "কোনও ব্যক্তি বা কোনও ধর্মের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বৈষম্য বা সহিংসতার কোনও স্থান থাকা উচিত নয়।" ভারত এই মন্তব্যগুলিকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদকে ইন্ধন দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাকে ঢাকতে চেষ্টা হিসাবে উড়িয়ে দিয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে