আবু ধাবি-তে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, কাটল দুশ্চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিমান চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেলে সাধারণত যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়-বিমানবন্দরে দীর্ঘ লাইন, হোটেলের বাড়তি ভাড়া এবং অপ্রত্যাশিত খরচের চাপ। তবে চলতি সপ্তাহে আবু ধাবিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। ফ্লাইট বাতিলের জেরে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল সে দেশের প্রশাসন, যাতে অতিরিক্ত খরচের বোঝা চাপেনি কারও ওপরেই।

আবু ধাবি সংস্কৃতি ও পর্যটন দফতর ২৮ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শহরের সব হোটেলকে জানায়, উড়ান বাতিল বা বিলম্বের কারণে যাত্রীরা ফিরতে না পারলে তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত ভাড়ার বিল সরাসরি দফতরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ফলে যাত্রীদের হোটেল ছাড়ার তাড়া বা অতিরিক্ত অর্থপ্রদানের চিন্তা করতে হয়নি। বহু হোটেল খাবার ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও করে। সংযুক্ত আরব আমিরশাহির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, ব্যাপক উড়ান বাতিলের জেরে প্রায় ২০ হাজার যাত্রীকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে হয়েছে। এত বড় পরিসরে সমন্বয় সাধন সাধারণত সময়সাপেক্ষ হলেও প্রশাসন ও হোটেল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দ্রুত তা কার্যকর হয়।

পাশাপাশি, দুবাই অর্থনীতি ও পর্যটন দফতরও একই ধরনের পদক্ষেপ নেয়। ইরান-ইজরায়েল সংঘাত ঘিরে পশ্চিম এশিয়ার আকাশপথে বিধিনিষেধের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আবু ধাবিকে শুধু বিলাসবহুল গন্তব্য নয়, বরং দায়িত্বশীল ও পর্যটকবান্ধব শহর হিসেবেও প্রতিষ্ঠিত করল।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর