৫ বাঙালি পরিবারের উদ্যোগে শুরু পুজো, এবারও দেবী আরাধনায় প্রস্তুত অ্যাডিলেড

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাকি আর মাত্র কয়েকদিন। তারপরেই গোটা রাজ্য মেতে উঠবে দুর্গাপুজোয়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশের মাটিতেও পূজিত হবেন দেবী দুর্গা। বিদেশে থাকা প্রবাসী বাঙালিরা পুজোর সময় অনেকেই বাড়িতে ফিরতে পারেন না। তাই বলে কি দুজন আনন্দটুকু উপভোগ করবেন না? তাই সাত সমুদ্র তেরো নদী পার করেও দুর্গাপুজোর অনুষ্ঠান হয় বিদেশে।

সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় হাজারের ওপর। কিন্তু হিন্দু বাংলা ভাষাভাষির সংখ্যা ২০০-র কিছু বেশি। মেট্রোপলিটন অ্যাডিলেটেড এই বিপদ পরিসরে ১৯ স্বতন্ত্র পৌরসভার রয়েছে। এই সর্বোচ্চ জায়গাতেই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। পুজোর সময় তারা সকলে একত্রিত হয়ে আনন্দ করে থাকেন। শুধু তাই নয় তাই আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কয়েকদিন ভুলে থাকেন দেশে না ফেরার কষ্ট। অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে থাকা বাঙালিরা আনন্দে মেতে ওঠেন। বাড়ি ফিরতে পারেননি তো কী হয়েছে, যেখানে রয়েছেন সেখানেই পুজোর স্বাদ পূরণ করতে চান।

 বিদেশে বাস করেও এখানকার মতো করেই পুজো করা হয়। বোধন দিয়ে পুজোর সূচনা করা হয়। ৬ বছর আগে  অ্যাডিলেডের ৫টি বাঙালি পরিবার এই পুজোর সূচনা করেছিলেন। সন্নিগ্রাহী পরিবার, সাহা পরিবার, গিরি পরিবার, কুণ্ডু পরিবার ও চক্রবর্তী পরিবার— এঁদের প্রয়াসে প্রথম দুর্গাপুজো উদযাপন সন্নিগ্রাহী মশাইয়ের বাড়িতে হয়। তখন পুজো হয়েছিল ২দিন। ষষ্ঠী থেকে অষ্টমী তিথির মহাপুজো প্রথম দিন, নবমীর পুজো থেকে বিসর্জন পর্যন্ত দ্বিতীয় দিন। সিঁদুর খেলা হয়েছিল দ্বিতীয় দিনে। ২০২৫ সালের পুজো উদযাপিত হবে অ্যাডিলেড শহরের ‘গুডউড’ উপকণ্ঠের সমষ্টি মিলনালয়ে। আশা করা যায় শতাধিক মানুষ পুজো উদযাপনে অংশগ্রহণ করবেন। তবে এবার পুজোয় কিছু বদল আনা হয়েছে। ষষ্ঠীর পুজো হবে ২৬ সেপ্টেম্বর। সপ্তমী ও মহাষ্টমীর পুজো হবে ২৭ সেপ্টেম্বর। নবমী ও দশমীর পুজো হবে ২৮ সেপ্টেম্বর। ২৭ ও ২৮— এই দুই দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর