৯ মাসের বেশি মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ফ্লরিডা: যাবতীয় উ‍ৎকণ্ঠা-উদ্বেগের অবসান। বুধবার (১৯ মার্চ) ভোরে নিরাপদেই মহাকাশ থেকে পৃথিবীর বুকে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস-সহ চার মহাকাশচারী। ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লরিডার সমুদ্রে তাঁদের নিয়ে অবতরণ করে ইলন মাস্কের মহাকাশযান স্পেসএক্স। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের  প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। 

গত বছরের ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল।কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে মহাকাশেই আটকে পড়েন দুজন। বেশ কয়েকবার সুনীতা ও বুচকে ফেরানোর চেষ্টা করেছিল মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে আট দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয় ৯ মাসে। ভারতীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানে চেপে রওনা হন সুনীতা ও বুচ। তাদের সঙ্গে ছিলেন আরও দুই মহাকাশচারী  নিক হেগ এবং আলেকজান্ডার গরবুনভ। মহাকাশ থেকে ২৮ হাজার কিলোমিটর বেগে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে স্পেসএক্স। যদিও পৃথিবী স্পর্শ করার আগে সাত মিনিটের জন্য ড্রাগন ক্যাপসুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নাসার স্পেস সেন্টারের।

দীর্ঘ ১৭ ঘন্টা যাত্রা শেষে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টে) পৃথিবী স্পর্শ করে স্পেসএক্সের মহাকাশযান। শেষ মুহুর্তে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই খালি করে দেওয়া হয়েছিল ফ্লরিডা উপকূলবর্তী সামুদ্রিক এলাকা। নির্ধারিত সময়েই  ফ্লরিডার উপকূলে  গাল্ফ অফ মেক্সিকোতে  প্যারাসুটের সাহায্যে স্প্ল্যাশডাউন করানো হয় মহাকাশচারীদের। ঠিক তার পরই একটি উদ্ধারকারী ভেসেলে তোলা হয় চার জনকে। পাড়ে ওঠার পর তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে নাসার জনসন স্পেস সেন্টারে। সেখানে ৪৫ দিনের জন্য রিহ্যাব প্রোগ্রাম চলবে সুনীতাদের।

নিরাপদে সুনীতাদের পৃথিবীতে ফেরার মাহেন্দ্রক্ষণের জন্য রাত জেগেছিলেন বিশ্বের কোটি-কোটি মানুষ। অনেকেই বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের দিকে চোখে রেখেছিলেন। রাত সোয়া দুটো (ভারতীয় সময়) নাসার ‘এক্স’ হ্যান্ডলে সুনীতাদের পৃথিবীতে ফেরার লাইভ কভারেজ শুরু হয়। প্রতি সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে যাচ্ছিলেন দুই ধারাভাষ্যকার। রুদ্ধশ্বাসকর অবস্থায় প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করেন বিশ্ববাসী। গুজরাতের মেহসানা জেলার ঝুলাসনেই পৈত্রিক ভিটে সুনীতা উইলিয়ামসের। ঘরের মেয়ের পৃথিবীতে প্রত্যাবর্তনকে উদযাপনের জন্য অকাল দীপাবলির আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। স্থানীয় দেবী দোলা মাতার মন্দিরে হয়েছে বিশেষ প্রার্থনায় সামিল হওয়ার পাশাপাশি অখণ্ড জ্যোতিও জ্বালিয়ে রেখেছিলেন।  একবার দেখে নিন সুনীতা উইলিয়ামস-বুচ উইলমোরদের ফিরে আসার রুদ্ধশ্বাসকর মুহুর্তের ছবি- 

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা