জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ আরও তীব্র। একের পর এক হামলায় কেঁপে উঠছে সৌদি আরবের বিমানবন্দর। রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন আগেই হামলা চালানো হয়েছিল। তাতে মৃত্যু হয় ১৩ জনের । আহত হয়েছিলেন ৩০০ জনের বেশি মানুষ।  সেই প্রাণঘাতী আক্রমণের পর রিয়াধে ফের হামলা চালাল হুথিরা। এরই মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর সামনে এসেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা একাধিক হামলার দায় স্বীকার করায় গোটা অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।  

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এ একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এর জেরে বিমানবন্দর চত্বরে আগুন ধরে যায়। এই হামলায় এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন। হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে শুরু করেছে কর্তৃপক্ষ।  পাশাপাশি সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। সৌদির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) ভোরে দক্ষিণ সৌদি আরবের আভা শহরে জরুরি সতর্কতা জারি করা হলেও বর্তমানে বিপদ কেটে গিয়েছে। রিয়াধের পাশাপাশি সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর মিলেছে। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরটি আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।   

আরও পড়ুন: সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

উল্লেখ্য,  রিয়াধ বিমানবন্দরে নতুন হামলার মাত্র এক দিন আগেই ঘটে আরও ভয়াবহ ঘটনা। শনিবারের হামলায় প্রথমে ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে আহত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩। আহত হন ৩০০-রও বেশি মানুষ। সৌদি আরবের বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। পরপর হামলার জেরে সৌদি আরবের বিমান পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্রিটিশ দূতাবাস নাগরিকদের মদিনা বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ব্যবহার এবং জেদ্দা ও দাম্মামে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে।

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার