এআই তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে রোবকল নিষিদ্ধ আমেরিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে এমন রোবকলকে অবৈধ ঘোষণা করল মার্কিন প্রশাসন। এই বিষয়ে ফেডারেল কমিউনিকেশন কমিশন জানিয়েছে, এই ধরনের রোবকল যারা করবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ফেডারেল কমিউনিকেশন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে আগাম অনুমতি না নিয়ে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা কণ্ঠস্বর ব্যবহার করতে পারবে না। যদি কেউ এই কাজ করে, তাহলে তা টেলিফোন কমসিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, অনেকেই নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের বিপথে চালনা করার জন্য এই ধরনের কাজ করছেন। যারা এই ধরনের কাজ করছেন, সেই সব প্রতারকদের নজরে রাখা হচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় রোবকল ব্যবহার করা হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠস্বরের রোবকল পান। এই সব রোবকলে প্রেসিডেন্সিশাল প্রাইমারিতে ভোট দিতে নিষেধ করা হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। নিউ হ্যাম্পশায়ারের অ্যাটর্নি জেনারেল জানান, এই সব রোবকলের সঙ্গে টেক্সাসের দুটি কোম্পানির সংযোগ রয়েছে। কারা কারা এই রোবকলের সঙ্গে যুক্ত, তাদের ধরতে তদন্ত চলছে। ইতিমধ্যে টেক্সাসের ওই দুই কোম্পানিকে এই ধরনের কাজ করার জন্য নোটিশ ধরানো হয়েছে। জানা গিয়েছে, যদি কোনও সংস্থা বা ব্যক্তি এই বিষয়ে আইন ভাঙে তাদের প্রতি কলে ২৩ হাজার ডলার জরিমানা করা হবে। পাশাপাশি কমিশনের তরফে সেই সব সার্ভিস প্রোভাইডারের কল ব্লক করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে।

 

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের