‘দাদার সঙ্গে দেখা করতে পারছি না’, ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ ইমরান খানের বোন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আদালতের নির্দেশ থাকা সত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বার বার দেখা করার আর্জি পত্রপাঠ প্রত্যাখান করা হয়েছে। তাই এবার আদিয়ালা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন ইমরানের বোন আলিমা খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ওই মামলা দায়ের করা হয়েছে।

একাধিক দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। সপ্তাহে দু’বার করে পরিবারের সদস্যদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্যরা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। সমাজমাধ্যমেও দাবানলের মতো গুজব ছড়িয়েছে, আর বেঁচে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর খবর ধামাচাপা দিতেই পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ওই গুজবের প্রেক্ষিতে মুখ খুলেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেলে সুস্থই রয়েছে ইমরান খান।’

কিন্তু তা বিশ্বাস করতে চাইছেন না পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা। গত কয়েকদিন ধরেই জেলের বাইরে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা। ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সহ অন্যান্য নেতারা। এবার আদিয়ালা জেলের সুপার আবদুল গফুর আঞ্জুম, দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মুহাম্মদ খুররম আঘা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ইমরানের বোন আলিমা খান।

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে