বাপরে বাপ কী কাণ্ড! চিনা সংস্থায় নিজেকে চাঙ্গা করতে কর্মীদের খেতে হচ্ছে আগুন?

Share:

নিজস্ব প্রতিনিধি : পেটের দায়ে মানুষ কিনা করে! তাই বলে চাকরি বাঁচানোর দায়ে মুখের মধ্যে জলন্ত আগুন পুরে নেবে! অবাক হওয়ার কিছুই নেই। এমনটা বাস্তবে ঘটেছে। চাকরি বাঁচাতে মুখের মধ্যে পুরে নিল জলন্ত তুলো। যা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে চিনে। সকল কর্মীকে জোর করে আগুন মুখের মধ্যে পুরে দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে একটি চিনা প্রতিষ্ঠান। চাকরি হারানোর ভয়ে একজন মহিলা কর্মী বাধ্য হয়ে মুখের মধ্যে জলন্ত তুলো পুরে নেন। ফলে ওই মহিলার জিভ জ্বলে পুড়ে যায়।

এই নিয়ে ওই মহিলা কর্মী আরও জানান,তাঁদের মুখের মধ্যে আগুন পুরে দেওয়া কোন শাস্তি নয়। বরং এটির উদ্দেশ্য হল কর্মীদের মধ্যে ইচ্ছাশক্তি বাড়ানো। কাজের মধ্যে এনার্জি আনার জন্য এমন কর্মকান্ড করতে বাধ্য করেছে তাঁদের।প্রতিষ্ঠানটির কতৃপক্ষের বক্তব্য এতে কাজ করার প্রতি আগ্রহ বাড়বে কর্মীদের। এমন ভয়ানক কান্ডকে অপমানজনক কাজ বলে আখ্যা দিয়েছেন ওই মহিলা কর্মী। এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়ার একাংশ। চিনা সামাজিক মাধ্যমে হুলস্থুল পড়ে গিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন ‘শ্রম আইনের অধীনে শ্রমিকদের সুরক্ষার জন্য এখনও লড়তে হবে।’ আবার কেউ বিষয়টির পরিহাস করেছেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন ‘বিশ্বাসের পরীক্ষা নেওয়া হচ্ছে’।

এসসিএমপির রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা শুধু রংরং নামের এই কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ নয়। রেনঝং নামের পূর্ব চীনের একটি দল-নির্মাণ সংস্থা তাঁদের কর্মীদের ‘ফায়ার ইটিং’ কৌশল শেখায়। এর জন্য় আলাদা করে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের।

উল্লেখ্য, সম্প্রতি অফিসে কাজের পরিবেশ চিনে একটার পর একটা অভিযোগ সামনে আসছে। কর্মীদের অভিযোগ বেশ কিছু প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে গিয়ে নানাভাবে হেনস্থার শিকার হতে হয় তাঁদের। কিছুদিন আগেই গেম হেরে যাওয়ায় অফিসের এক কর্মীকে রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছিল।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের