ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মাদক বিরোধী অভিযান চালাচ্ছে আমেরিকা। বিশেষ করে সমুদ্রপথে চলছে কড়া নজরদারি। এই আবহেই ক্যারিবীয়ান সাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, দ্রুতগতিতে মাদক পাচারের রুট ধরে এগিয়ে যাওয়া ওই নৌযানটি লক্ষ্য করেই প্রাণঘাতী হামলা চালানো হয়। সেই  ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

মার্কিন সাউদার্ন কমান্ড রোববার এক্স-এ  জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নৌযানটিকে টার্গেট করা হয়েছিল। তাদের অভিযোগ, নৌযানটিতে মাদক পরিবহণ করা হচ্ছিল এবং নিহতরা ‘মাদক-সন্ত্রাসবাদী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো মাদক পরিবহণে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন অভিযানে এ পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

তবে মার্কিন সরকারের মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞদের একাংশ এসব হামলার বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা ঘটনাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন।   

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত