রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে আঘাত লাগে। পা ভেঙে যাওয়ার কথা সেই সময়ে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পায়ে ব্যান্ডেজ পরে একুশের বিধানসভা নির্বাচনে প্রচার করেছিলেন তিনি। পা ভেঙে দেওয়ার অভিযোগ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই ভাঙা পায়ের প্রসঙ্গ ফের ফিরে এসেছে ছাব্বিশের নন্দীগ্রামের উপ নির্বাচনের প্রাক্কালে। গত সপ্তাহে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি। সেই সংক্রান্ত রিপোর্ট রয়েছে তাঁর কাছে। তারপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পা ভাঙেনি এমন চিকিৎসকদের রিপোর্ট প্রকাশ করেছিলেন শুভেন্দু। সেই রিপোর্টে সই ছিল এসএসকেএমের চিকিৎসকদের। তারপরেই পাঁচ বছরের আগের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে।

আরও পডুন: বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

এবার সেই ঘটনায় কৌশুলি পন্থা নিলেন মমতা। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত রিপোর্ট ফাঁস করার জন্য এসএসকেএম কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের কর্তাদের আইনি নোটিস পাঠিয়েছে মমতার আইনজীবীরা। তাঁদের জবাব চাওয়া হয়েছে। আজ, সোমবার সকালে ইমেল মারফত সেই নোটিস পাঠানো হয়েছে। নন্দীগ্রামের ভোটপ্রচারে গিয়ে মমতার পায়ে চোট ও তার চিকিৎসার বিষয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তদন্ত শুরু হয়েছে। তার আগেই আইনি পথে বিষয়টি বুঝে নেওয়ার কৌশল গ্রহণ করলেনব মমতা। SSKM-এর ডিরেক্টর, MSVP, HOD নিউরোলজিকে আইনি চিঠি ধরিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ গত ৩ অক্টোবর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায়ের ২০২১ সালের চিকিৎসা সংক্রান্ত নথি বলে দেখানোর অভিযোগ করা হয়েছে ওই আইনি চিঠিতে। মমতার আইনজীবীদের দাবি, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট ২০২৩ অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত নথি গোপন থাকার কথা৷ এক্ষেত্রে সেটা লঙ্ঘিত করা হয়েছে। নথি প্রকাশিত যাতে না হয়, তার জন্যেও পদক্ষেপ করুক কর্তৃপক্ষ। চিঠি দিয়ে জানিয়েছেন মমতার আইনজীবীরা।

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা