মার্কিন নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়তে বলল ভার্চুয়াল দূতাবাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  একদিন আগেই নিজেদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই পথেই হাঁটল আমেরিকা। ‘এই মুহূর্তে’ ইরান ছাড়ুন এই বলেই ইরানে থাকা আমেরিকানদের নির্দেশ দিয়েছে ভার্চুয়াল দূতাবাস। সোমবার (১২ জানুয়ারি) নির্দেশনা জারি করে জানানো হয়েছে, ইরানজুড়ে চলমান বিক্ষোভের আঁচ দ্রুত বাড়ছে। জটিল হচ্ছে পরিস্থিতি।

সোমবার ইরানে অবস্থিত মার্কিন ভার্চুয়াল দূতাবাস আমেরিকান নাগরিকদের “এখনই ইরান ত্যাগ করার” জন্য একটি পরামর্শ জারি করে সতর্ক করেছে। বলেছে  দেশজুড়ে বিক্ষোভ বাড়ছে এবং তা  সহিংস হয়ে উঠতে পারে। এতে গ্রেফতারি  ও  আহত এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। দৈনন্দিন জীবনে গুরুতর ব্যাঘাত  ঘটতে পারে। দূতাবাস তাদের পরামর্শে বলেছে যে ইরানি কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইরান জুড়ে বিক্ষোভ “সহিংস হয়ে উঠতে পারে”। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ইরান সরকার “মোবাইল, ল্যান্ডলাইন এবং  ন্টারনেট নেটওয়ার্কের অ্যাক্সেস সীমিত করেছে।”  পরামর্শে যাতায়াত   ব্যাহত হওয়ার বিষয়টিও চিহ্নিত  করে  উল্লেখ করা হয়েছে যে বেশ কয়েকটি বিমান সংস্থা ইরানে এবং আসা-যাওয়ার ফ্লাইট সীমিত করেছে বা বাতিল করেছে। বেশ কয়েকটি বিমান সংস্থা শুক্রবার, ১৬ জানুয়ারী পর্যন্ত পরিষেবা স্থগিত করেছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে ব্যবসা করা সমস্ত দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের 

মার্কিন নাগরিকদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে দূতাবাস নাগরিকদের ইরান স্থলপথে আর্মেনিয়া এবং তুরস্কে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে,  ‘ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে—এমন প্রস্তুতি রাখুন। যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং যদি নিরাপদ মনে হয়, তাহলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান। এ মুহূর্তে ইরান ছাড়ুন।’ যারা যেতে পারছেন না, তাদের জন্য দূতাবাস একটি নিরাপদ স্থান খুঁজে বের করার এবং প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধ, খাবার মজুদ করার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, “যদি আপনরা যেতে না পারেন, তাহলে আপনার বাসস্থান বা অন্য কোনও নিরাপদ ভবনের মধ্যে একটি নিরাপদ স্থান খুঁজে বের করুন। খাবার,  জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ রাখুন।”  ইরানে থাকা আমেরিকানদের বিক্ষোভ এড়িয়ে চলার ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে