দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই খাড়ি অঞ্চলে নতুন অর্থনৈতিক কৌশল নিচ্ছে আমেরিকা। যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র বিক্রির মাধ্যমে মুনাফা করার পুরনো অভিযোগের বাইরে গিয়ে এবার পুনর্গঠনকেই কেন্দ্র করে ব্যবসার সুযোগ খুঁজছে ওয়াশিংটন। দনালদ প্রশাসনের লক্ষ্য, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত খাড়ি দেশগুলির পরিকাঠামো পুনর্গঠনের কাজে মার্কিন সংস্থাগুলিকে অগ্রাধিকার পাইয়ে দেওয়া।

সূত্রের খবর, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরশাহিকে ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে-ক্ষতিগ্রস্ত জ্বালানি ও শিল্প পরিকাঠামো মেরামতের জন্য মার্কিন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও উৎপাদন সংস্থার পরিষেবা নেওয়ার। এই উদ্যোগকে “আমেরিকা ফার্স্ট” নীতির অংশ বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

ইরানের পাল্টা হামলায় খাড়ি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু জ্বালানি পরিকাঠামো পুনর্গঠনের খরচই প্রায় ৩৯ বিলিয়ন ডলার ছুঁতে পারে। কুয়েতে এয়ারবেস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং জল পরিশোধন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনে বন্দর, রিফাইনারি ও শিল্পাঞ্চলে হামলার প্রভাব পড়েছে। এমনকি প্রযুক্তি পরিকাঠামোতেও ক্ষতির খবর মিলেছে। তবে এই পরিস্থিতিতে আমেরিকার পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। আরব বিশ্বের একাংশের মতে, যুদ্ধের আবহ এখনও কাটেনি, এমন সময় পুনর্গঠনকে ব্যবসার সুযোগ হিসেবে দেখা “সংবেদনশীলতার অভাব” বলেই মনে করা হচ্ছে।সূত্রের খবর, আর্থিক সহায়তা বা ডলার সাপোর্টের বিনিময়ে মার্কিন সংস্থাগুলিকে চুক্তি দেওয়ার চাপ থাকতে পারে। অর্থাৎ, পুনর্গঠনের আড়ালে অর্থনৈতিক প্রভাব বিস্তারই মূল লক্ষ্য বিশ্লেষকরা বলে মনে করছেন

Published by:

Share Link:

More Releted News:

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ