মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের রাখাইনে আরাকান সেনার হামলায় মৃত্যু হয়েছে ৩০ জন জান্তা সেনার। স্থানীয় সামরিক সূত্রে জানা গিয়েছে, রাখাইনের কিয়াকফিউ টাউনশিপে গত শনিবার অগ্রসর হওয়ার সময়ে আরাকান সেনা জান্তা বাহিনীর উপর হামলা চালায়। এই হামলার পর বিরাট ধাক্কা খেয়েছে জান্তা বাহিনী।

এই হামলার ঘটনাটি ঘটেছে থাইং চাউং তাউং ঘাঁটি দখলের পর, যেখানে চিনের অনেকগুলি মেগা প্রকল্প রয়েছে। আরও জানা গয়েছে এই আক্রমণের পর আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি জায়গা। শুধুমাত্র সিত্তে, কিয়াকফিউ ও মানাউং টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে জান্তা বাহিনী। তবে এবার কিয়াকফিউতেও বিরাট হামলার সম্মুখীন হয়েছে জান্তা বাহিনী।

আরাকান আর্মির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তারা আগে থেকেই মিনপিন গ্রামটির চারপাশে মাইন পেতে রেখেছিল। তারপর সেখান থেকে তারা সরে যায়। জান্তা সেনারা ওই এলাকা নিরাপদ ভেবে প্রবেশ করলে ঠিক তখনই আরাকান আর্মি তাদের ওপর গুলি চালায়। এলজন আরাকান সেনা বলেছেন, “সেনারা মনে করেছিল গ্রাম ফাঁকা, তাই তারা আরাম করে ভেতরে ঢুকেছিল এবং এমনকি দলবেঁধে ছবি তুলছিল। সেই সময়ই আরাকান আর্মির সদস্যরা ভারী ও হালকা অস্ত্র দিয়ে গুলি চালায়।” অনেকে মাইনে পা দেওয়ায় বিস্ফোরণ ঘটে ও তাতেই তাদের মৃত্যু হয় বলেই সূত্রের খবর। স্থানীয়রা বলছেন এই দুই পক্ষের সংঘর্ষের কারণে কয়েকটি গ্রাম থেকে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিউকফিউজুড়ে বেড়েছে অভ্যন্তরীণ শরণার্থীর সংখ্যা । একজন স্বেচ্ছাসেবক বলেছেন, “বিমান হামলা অবিরাম চলছে এবং নৌবাহিনী প্রায় প্রতিদিনই গুলি চালাচ্ছে। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বেড়েছে। এখন সবচেয়ে জরুরি প্রয়োজন হলো খাদ্য।”

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার