ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে শেষ হতে চলেছে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ। এমনটাই এবার স্পষ্ট ইঙ্গিত দিলেন  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প।   বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষ। একই সঙ্গে  বিশ্বকে ‘অসাধারণ দুটি দিনের’ জন্য প্রস্তুত থাকতে বলেছেন।  অন্যদিকে, নতুন করে সংঘাত প্রতিরোধের চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরানে পৌঁছেছেন।

ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার র সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি। পাকিস্তানের মাধ্যমে নিয়মিত বার্তা বিনিময় চলছে। পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নতুন কোনো বিষয় নয় এবং এর মাত্রা ও পদ্ধতি নিয়ে আলোচনা সম্ভব।  প্রসঙ্গত,  যুদ্ধ শেষ করতে রবিবার ইসলামাবাদে বসেছিল আমারিকা ও ইরানের প্রতিনিধি দলের বৈঠক।   কোনও অগ্রগতি ছাড়াই  বৈঠক শেষ হয়েছিল। পাকিস্তান থেকে ফিরে গিয়েছিলেন দুই দেশের প্রতিনিধি দলই। তবে তার পরেই পাকিস্তান দ্বিতীয়বার যুদ্ধ থমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দেয়।   সেই বিষয়টি বিবেচনা করতেই  এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়। ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের দূত হিসেবে তাই ইরানে গিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী মুনির। পাকিস্তানের সামরিক বাহিনী ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, গত দফার আলোচনায় মধ্যস্থতাকারী মুনির দুই পক্ষের মধ্যে “দূরত্ব কমাতে” ইরানের উদ্দেশে রওনা হয়েছেন। 

আরও পড়ুন: মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

সাংবাদিক  জনাথন কার্লের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট অনুসারে, ট্রাম্প তাকে বলেছেন, “আমার মনে হয়, আপনারা সামনের দুটি অসাধারণ দিন দেখতে চলেছেন।” এমনকি ট্রাম্প এটাও বলেছেন যে,  আগামী সপ্তাহে মেয়াদ শেষ হতে  চলা  দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন হবে   না। ট্রাম্প বলেছেন, “দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।”

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?