ইমরানের গ্রেফতারিতে অগ্নিগর্ভ পাকিস্তান, পঞ্জাবে নামল সেনা

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। মঙ্গলবারের পরে বুধবারও দেশের একাধিক জায়গায় তুমুল অশান্তির ঘটনা ঘটেছে। পিটিআই সমর্থকদের সামলাতে ল্যাজেগোবরে হচ্ছে পুলিশ। তাই শেষ পর্যন্ত পঞ্জাবে নামানো হয়েছে সেনা। ইসলামাবাদ, লাহোর সহ আরও একাধিক শহরেও সেনা নামানোর প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরিফ।

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকেই পাকিস্তানের আধা সেনা রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। আর ৭০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার তথা রাজনেতার গ্রেফতারের খবর পেয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, লাহোর-সহ একাধিক জায়গায় সেনানিবাসে ঢুকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেনা আধিকারিকদের বাড়িতেও হামলা চালানো হয়। কোয়েত্তায় পিটিআই সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুলি চালাতে হয় পুলিশ। তাতে পিটিআইয়ের এক কর্মী মারা যান।

এদিন দুপুরে লাহোরের সাদামান থানায় চড়াও হয় পিটিআই সমর্থকরা। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। পিটিআই সমর্থকদের তাণ্ডবের মুখে থানা থেকে পালিয়ে যান পুলিশ কর্মীরা। কাশ্মীর জাতীয় সড়কও অবরোধ করেন কেও পঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, ‘এখনও পর্যন্ত সরকারি সম্পত্তি ভাঙচুর ও দাঙ্গা বাঁধানোর অভিযোগে এক হাজার পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫