জঙ্গির মতো গ্রেফতার করা হয়েছে, মুক্তি পেয়ে বললেন ইমরান

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিজয় উ‍ৎসবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: গ্রেফতার হওয়ার ৪৮ ঘন্টা বাদে সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর মুক্তি পাওয়ার পরেই আদালত চত্বরে দাঁড়িয়ে ফের একবার শাহবাজ শরিফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী ছিলাম। অথচ একজন জঙ্গির মতোই আমাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে পাক রেঞ্জার্সের কম্যান্ডোদের দিয়ে অপহরণ করানো হয়েছে। তার পরে গ্রেফতার দেখানো হয়েছে। হেফাজতে নেওয়ার পরে আমার ওপরে শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনকী লাঠি দিয়ে মারা হয়েছে।’

এদিনই আল কাদির ট্রাস্ট মামলায় তাঁর গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় শীর্ষ আদালতের  প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও আপাতত লাহোরের জামান পার্কের বাড়িতে পিটিআই সুপ্রিমো ফিরতে পারবেন না বলে জানানো হয়। আপাতত তাঁকে ইসলামাবাদ পুলিশ লাইনসের অতিথিশালায় তাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন মুক্তির নির্দেশ শোনার পরেই তাঁর গ্রেফতারি নিয়ে গত তিনদিন ধরে পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে চলা অশান্তির ঘটনায় বিচারপতিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইমরান। বিচারপতিরা তাঁকে দলের কর্মী-সমর্থকদের শান্ত করারও অনুরোধ জানান। সেই অনুরোধের পরেই কর্মী-সমর্থকদের শান্ত থাকার জন্য আর্জি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিজয় উ‍ৎসবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা।

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

হু হু করে কমল দাম! ৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট বদল

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক