মাঝ আকাশে ‘ইমার্জেন্সি ডোর’ খোলার জের, বেশকিছু আসন নিষিদ্ধ করল এশিয়ানা এয়ারলাইন্স

রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ানা এয়ারলাইন্সের বিমানে এক যাত্রী সম্প্রতি মাঝ আকাশে ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দেওয়ায় বিপত্তি ঘটেছিল। বহু যাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বেশ কিছু ইমার্জেন্সি সিট বিক্রি বন্ধ করে দিল দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই কারণে এই সিদ্ধান্ত নিল বিমান সংস্থাটি।

এশিয়ানা এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে সংস্থার ১৪টি এ৩২১-২০০ (A321-200) বিমানের ৩১এ (31A) এবং ২৬এ (26A) জরুরি আসনগুলি আর বিক্রি করা হবে না। ফলে ওই আসনহুলিতে আর কোনও যাত্রী বসতে পারবেন না। এশিয়ানা এয়ারলাইন্সের এক কর্তা জানিয়েছেন, ‘এমনকি বিমানে যাত্রী ভর্তি হয়ে গেলেও নিরাপত্তার কারণে ওই আসনগুলি বিক্রি করা হবে না।’

উল্লেখ্য গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের ওজেড-২১২৪ ফ্লাইটটি অবতরণ করছিল। অবতরণের সময় বিমানের এক যাত্রী প্লেনের ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দেন। ঘটনায় বিমানের মধ্যে শোরগোল পড়ে যায়। ফ্লাইটটিতে মোট ১৯৪ জন যাত্রী ছিল। বিমানটি নিরাপদে অবতরণ করলেও বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট শুরু হয় বেশ কয়েকজন যাত্রীর। তড়িঘড়ি অসুস্থ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের ওই বিমানটি শুক্রবার জেজু দ্বীপ থেকে উড়ান শুরু করেছিল। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছরের জেল হতে পারে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল