নাইজেরিয়ার স্বর্ণখনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১০০

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজেরিয়ার সোনার খনিতে নামল ধস। নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের জামফারা রাজ্যে অবস্থিত একটি স্বর্ণখনিতে ধস নামে। তাতে কমপক্ষে ১০০ জন শ্রমিক নিহত হন। মারাত্মক আশঙ্কা কাজ করছে স্থানীয়দের মধ্যে। ঘটনার  প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকরা এই তথ্য দিয়েছেন।

নাইজেরিয়ার জামফারা রাজ্য বহুল পরিচিত। এখানকার স্বর্ণখনিও বেশ বিখ্যাত। বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার এই স্বর্ণখনিতে ধস নামে। সেই সময় খনিতে কয়েকশো শ্রমিক কাজ করছিলেন। ধসের পর যে সমস্ত শ্রমিকরা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারের জন্য আসে ফায়ার সার্ভিস বাহিনী। সেই সঙ্গে হাত লাগান স্থানীয় লোকজনেরাও। উদ্ধারকারী বাহিনীর মধ্যে ছিলেন সানুকি আওয়াল নামে এক ব্যক্তি তিনি বৈশ্বিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,  “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও পর্যন্ত অন্তত ১০০ জনের মরদেহ সংশস্ত্রের নিচে আটকা পড়ে রয়েছে।”

খনি থেকে বেঁচে যারা ফিরেছে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। সেই সমস্ত শ্রমিকেরা জানিয়েছেন যে তাঁরা যে বেঁচে ফিরেছেন তা সম্পূর্ণ ভাগ্যের জোরেই। তাদের অন্তত শতাধিক সহকর্মীর মরদেহ এখনো চাপা পড়ে রয়েছে। জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মহম্মদু উসা জানিয়েছেন খনিটিতে শ্রমিক নিরাপত্তাজনিত কোনও ব্যবস্থা ছিল না। এই নিয়ে জামফারা পুলিশের মুখাপাত্র ইয়াজীদ আবুবাকার কোনও মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। দরিদ্র শ্রমিকদের পরিবার এখন অকূল পাথারে। তারা ভাবতেই পারছেন না কী হয়ে গেল।

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা