পর পর দু’বার ভূমিকম্প, চিনে মৃতের সংখ্যা প্রায় ১১৬

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ একবার নয় পর পর দু বার ভূমিকম্পে কেঁপে উঠলো চিন। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে চিন। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৬ জন এবং বহু মানুষ জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় উত্তর চিনে। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। উত্তর চিনের গানসু প্রদেশে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন। ওদিকে পড়শি কিউইনঘাই প্রদেশের হায়ডং শহরে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। দুই প্রদেশ মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ৪০০।  প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ । এই জোরালো ভূমিকম্পের পরেই ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে  উত্তর চিন। সেই সময় কম্পনের  তীব্রতা ছিল ৫.৫ । পর পর দুই বার জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে চিন। প্রায় ৪০০০ বাড়ি ভেঙে গিয়েছে।  যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।  যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেটও। যারফলে উদ্ধার করতে বেশ সময় লাগছে। মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে নিহতের সংখ্যা।

তবে এই প্রথম নয় এরআগেও চিনে এমন ভূমিকম্পের ঘটনা ঘটেছে । গত ২০২২ সালে  ২০২২ সালে চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রা ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১০০ জন। তবে এবার সেই রেকর্ড ভেঙে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা