করাচিতে পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, হত ইমরানের সতীর্থ-সহ ১২

আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাণ হারিয়েছেন ১২ জন। মৃতদের মধ্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী  তথা পাকিস্তান তেহরিক-ইনসাফের বিশিষ্ট নেতা আলমগীর খানের বাবা রয়েছেন। বিস্ফোরণে আহত বহু। তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

আহতদের বেনজির ভুট্টো ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন।  চিকিৎসক ডা. সাবির মেমন জানিয়েছেন, হাসপাতালে যে কজন ভর্তি হয়েছেন, তাদের কারও শরীরের ৭০ ভাগ জ্বলে গিয়েছে।  বাঁচার আশাই কম। যদিও চিকিৎসকেরা তাঁদের বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন। 

ডন পত্রিকা-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবারের এই ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ (১.৫০ঘ.)। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে একটি বাড়ি সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে গিয়েছে। ওই বাড়ির তলা দিয়ে গিয়েছে গ্যাস পাইপলাইন। বাড়ির কাছে পার্কিং করা গাড়িগুলো জ্বলে ছাই। বাড়ির তলায় অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। 

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন।  কারও গাফিলতি ধরা পড়লে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর