দুবাইয়ে বহুতলে বিধ্বংসী আগুনে মৃত ১৬, জখম ৯

শনিবার দুপুরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুবাইয়ের আল-রাস (Al-Ras) এলাকার এক বহুতলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) জেরে মৃত্যু হল অন্তত ১৬ জনের। আগুনে পুড়ে জখম হয়েছেন আরও ৯ জন। শনিবার দুপুরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুবাইয়ের আল-রাস (Al-Ras) এলাকার এক বহুতলে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুরে আল রাস এলাকায় একটি বহুতলের চতুর্থ তলায় আচমকা আগুন লাগে। সেই আগুনের জেরে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জখম হয়েছেন আরও ৯ জন মানুষ। সংযুক্ত আরব আমিরশাহির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার বিষয়ে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বহুতলে সুরক্ষা এবং সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে না চলার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

সংযুক্ত আরব আমিরশাহির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জখম ব্যক্তিদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কাজ করেছে। প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরশাহির সাতটি আমিরাতের মধ্যে দুবাইয়ের জনসংখ্যা প্রায়ব ৩.৩ মিলিয়ন। এই বিপুল জনসংখ্যার বেশিরভাগ, প্রায় ৯০ শতাংশ বিদেশি। তবে শনিবারের অগ্নিকাণ্ডে নিহত এবং আহতরা কোন দেশের নাগরিক তা দুবাই প্রশাসনের তরফে প্রকাশ করা হয়নি।

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য