সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন ১৯ জন, আহত অসংখ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার পালাবদল ঘটলেও শান্তি অধরাই থেকে গিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন অন্তত ১৯ জন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েক ডজন। যদিও কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এক দশকের বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ভিটেমাটি হারিয়ে দুর্ভিক্ষের মুখোমুখি ২০ লক্ষের বেশি। গত বছরের ডিসেম্বরেই দেশটিতে রাজনৈতিক পালাবদল ঘটেছিল। তথাকথিত স্বৈরশাসক বাশার আল আসাদকে হঠিয়ে ক্ষমতা দখল করেছে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন আল শারা। প্রাণ বাঁচাতে দেশ থেকে পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন প্রাক্তন স্বৈরশাসক আল আসাদ। অনেকেই ভেবেছিলেন ক্ষমতার পালাবদলের পরে সিরিয়ায় শান্তি ফিরবে। কিন্তু তাদের ভাবনা ইতিমধ্যেই ভুল বলে প্রমাণিত হয়েছে। বিভিন্ন জায়গায় এখনও চলছে লড়াই। চোরাগোপ্তা আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সিরিয়ার  উত্তর-পূর্বাঞ্চলীয় আলেপ্পোর মানবিজ শহরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে ১৮ জন মহিলা এবং একজন পুরুষ। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন।  হতাহতরা সবাই দিনমজুর। চাষের খেতে কাজ করেই দিন গুজরান করতেন। এ নিয়ে তিন দিনের মধ্যে মানবিজে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটল। গত শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে শিশুও ছিল। যদিও কোনও সংগঠনই এখনও পর্যন্ত ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সিরিয়া যুদ্ধের সময় মানবিজ শহরের নিয়ন্ত্রণে বহুবার হাতবদল ঘটেছে। ২০১৬ সালে ইসলামিক স্টেটের কাছ থেকে শহরটির দখল নেয় এসডিএফ। গত বছরের ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) হাত থেকে শহরটির দখল পুনরুদ্ধার করেছিল।

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের